Skip to main content

Posts

Showing posts from April, 2020

করোনা চিকিৎসায় বসুন্ধরায় হাসপাতালের কাজ শেষের পথে

নিজস্ব প্রতিবেদক আসতে শুরু করেছে রোগীর শয্যা শেষ পর্যায়ে চিকিৎসক ও নার্সদের কক্ষগুলো। অতিরিক্ত টয়লেট নির্মাণ ও এসি বসানোর কাজও শেষের দিকে। করোনা রোগীর চিকিৎসায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণাধীন সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালটির নির্মাণকাজ ৭৫ ভাগ এরইমধ্যে শেষ হয়ে গেছে।  ফলে নির্ধারিত সময়ের আগেই হাসপাতালটি চালুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রকৌশলীরা।  উল্লেখ্য, কভিড-১৯ বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যত দিন ব্যবহারের প্রয়োজন শেষ না হবে তত দিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আর ১৫ দিনের মধ্যে আইসিসিবিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে গত ১২ এপ্রিল কাজ শুরু করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। দেশে করোনা রোগী দিন দিনে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই হাসপাতালটি দৃশ্যমান করতে চলছে নিরলস পরিশ্রম। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলীর তত্ত্বাবধানে নিয়মিত নির্মাণ কাজ তদারকি করছেন অধিদফতরের একাধিক প্রকৌশলী। সঙ্গে থেকে সহযোগিতা করছেন বসুন্ধরার প্র...